আমাদের যে কোন পণ্য অর্ডার করতে কল বা WhatsApp করুন: ০১৬০৮৭৩৩৮৭৮

আমাদের সম্পর্কে জানুন

Maisha Doi Express একটি প্রিমিয়াম ডেইরি ব্র্যান্ড, যা সারা বাংলাদেশে তাজা, স্বাস্থ্যসম্মত ও ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি দই ও দুধজাত ডেজার্ট সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। মান ও খাঁটি স্বাদের প্রতি অঙ্গীকারের জন্য পরিচিত Maisha Doi Express শাহী দই, মিষ্টি দই, কাপ দই, মাটির হাড়ি দই, ক্ষিরসা এবং স্পেশাল সরা দইসহ নানান ধরনের পণ্য প্রদান করে যেগুলো সবই খাঁটি দুধ ও দীর্ঘদিনের পরীক্ষিত প্রথাগত পদ্ধতিতে প্রস্তুত, যাতে নিশ্চিত হয় উৎকৃষ্ট স্বাদ ও পুষ্টিগুণ।

তাজা পণ্য সরবরাহ ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে Maisha Doi Express ঘরোয়া দইয়ের স্বাদ পৌঁছে দেয় আপনার দোরগোড়ায়। দৈনন্দিন উপভোগ, পারিবারিক আড্ডা কিংবা বিশেষ অনুষ্ঠানের জন্য স্বাস্থ্যকর, সুস্বাদু ও প্রিমিয়াম মানের দই পেতে Maisha Doi Express আপনার নির্ভরযোগ্য ঠিকানা।

প্রতিষ্ঠাতাদের বার্তা

মোঃ মেহেদী হাসান

প্রতিষ্ঠাতা ও সিইও

প্রিয় ক্রেতা ও শুভাকাঙ্ক্ষী
আসসালামু আলাইকুম।
আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান
“মাইশা দই এক্সপ্রেস” বিগত ২০২২ সাল থেকে সর্বদাই স্বাস্থ বিধি মেনে আন্তরিকতার সাথে আপনাদের সেবায় নিয়োজিত।
বগুড়ার মাটি, বাতাস, পানি ও বিস্তীর্ণ সবুজ ঘাস ভাল মানের দুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে! ভাল মানের দুধ হতে ভাল মানের পণ্য প্রস্তুত করতে প্রথমেই প্রয়োজন সততা ও স্বদিচ্ছা আর এখানে আমাদের কোন ছাড় নেই তাই আমাদের পণ্য নিশ্চিন্তে ব্যবহার করুন! ইনশাআল্লাহ

অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা রইল সকল কৃষিজীবি মানুষদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আপনার হাতে তুলে দিচ্ছি স্বাস্থ-মানসম্মত দুগ্ধজাত ও অন্যান্য কৃষি পণ্য!

ডাঃ রাহিমা আক্তার এমি

সহ-প্রতিষ্ঠাতা ও সিওও
ডি.এইচ.এম.এস, ঢাকা

স্বাগতম
বগুড়ার ঐতিহ্যবাহী দই ও মিষ্টি স্বাদে ও গুনে অতুলনীয় হওয়ায় দেশ ও বিদেশে সকলের কাছে অতি প্রিয় । বগুড়ার দই এর স্বাদ এখন সকলের মুখে মুখে।এখন যেকোন অনুষ্ঠানাদিতে খাওয়ার শেষে বগুড়ার দই না হলে তৃপ্তি হয়না।
দেশের সব জেলাতেই কম-বেশি দই তৈরি হয় তবে মানে আর গুণে বগুড়ার দই সবার শীর্ষে!

বিয়ে, জন্মদিন, অফিসিয়াল ইভেন্ট বা যে কোন অনুষ্ঠানে অতিথি আপ্যায়ন, উপহার হিসেবে ও পরিবারের দৈনন্দিন খাদ্য তালিকায় বগুড়ার দইয়ের বিকল্প নেই। বগুড়ার দই তাই হয়ে উঠেছে সম্পর্কের সেতুবন্ধন!

Scroll to Top