আমাদের যে কোন পণ্য অর্ডার করতে কল বা WhatsApp করুন: ০১৬০৮৭৩৩৮৭৮

রিটার্ন পলিসি

ডেলিভারির সময় যদি আপনার প্রাপ্ত পণ্যটি ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ, ভুল অথবা অসম্পূর্ণ হয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে দ্রুত আমাদের কাস্টমার সার্ভিস টিমের সাথে যোগাযোগ করুন। পণ্য গ্রহণের ৭ দিনের মধ্যে রিটার্ন অনুরোধ জানালে আমরা আপনার রিফান্ড প্রক্রিয়া শুরু করবো।

রিফান্ড প্রদান করা হবে আপনার পছন্দ অনুযায়ী—

  • ব্যাংক ট্রান্সফার

  • বিকাশ

  • অথবা স্টোর ভাউচার এর মাধ্যমে।

রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত বিস্তারিত জানতে অনুগ্রহ করে আমাদের সম্পূর্ণ রিটার্ন পলিসি দেখুন।

নির্বাচিত কিছু পণ্যের ক্ষেত্রে ক্রেতার সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় আনা হয়। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য রিটার্ন পলিসির নিচের অংশটি দেখার অনুরোধ রইলো।

পণ্য ফেরত দেওয়ার গ্রহণযোগ্য কারণসমূহ

আপনি নিম্নোক্ত পরিস্থিতিতে পণ্য রিটার্ন করতে পারবেন:

  1. পণ্য ক্ষতিগ্রস্ত বা ভাঙা হলে (ফাটা, চিপ লাগা, নষ্ট হওয়া ইত্যাদি)।

  2. পণ্য ত্রুটিপূর্ণ হলে (গুণগত মানে সমস্যা থাকলে)।

  3. ডেলিভারিকৃত পণ্য অসম্পূর্ণ হলে (পরিমাণ কম থাকলে বা কোনো আইটেম অনুপস্থিত থাকলে)।

  4. ভুল পণ্য ডেলিভারি হলে (ভুল আইটেম, সাইজ, ফ্লেভার বা মেয়াদোত্তীর্ণ পণ্য)।

  5. প্রাপ্ত পণ্য যদি ওয়েবসাইটে প্রদর্শিত ছবি বা বিবরণের সাথে মিল না থাকে।

Maisha Doi Express সর্বদা গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং ন্যায্য ও স্বচ্ছ রিটার্ন–রিফান্ড সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Scroll to Top